ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১১

stokসপ্তাহের শেষ কর্মদিবসে পুঁজিবাজারে আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেশ কিছুটা বেড়েছে।

সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বেলা ১১টার দিকে ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৭২.২১ পয়েন্ট বেড়ে ৬,২০৩.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে ২০৬টি প্রতিষ্ঠানের ৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৯৩টির, কমেছে ১১টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের দিকে সূচক ৪৭ পয়েন্ট বাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সূচক আরও বাড়তে থাকে। সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে সূচক বাড়ে ৭২ পয়েন্ট। এভাবে চলছে ডিএসইর আজকের লেনদেন।
এ সময়ে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—যমুনা অয়েল, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, কেয়া কসমেটিকস ও স্কয়ার ফার্মা।


সর্বশেষ আপডেট সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:২৪

Add comment


Security code
Refresh

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 11:51 am BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2