বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গতকাল শনিবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে।
তিতাস গ্যাস বিভাগের সূত্র জানায়, সকাল ছয়টার দিকে চেয়ারপারসনের গুলশান ২ নম্বরের বাসভবনে ঢোকার পথে লিকেজ হওয়া গ্যাসপাইপ থেকে আগুনের সংস্পর্শে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। একপর্যায়ে গ্যাসলাইনের কাছে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে বাসভবনের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন বাসভবনের ভেতরে ছড়িয়ে পড়েনি। তিতাস গ্যাসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁরা গ্যাসলাইন মেরামত করে Save ন।