বিদেশে বাংলাদেশী

Bangla Blast 2011

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১১
Bangla Blast !

Come along with your family and friends, join the celebration of what our local talented artists from Dallas has to offer. Thank you and look forward to seeing you at our program on October 1st, 2011 at the Irving Arts Center.


সর্বশেষ আপডেট মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১১ ০৪:২৫

ভারতনাট্যম ও কুচিপুরি নাচে নিউইয়র্কে বাংলাদেশী বংশোদ্ভূত কুহু’র গ্র্যাজুয়েশন

শনিবার, ১৩ আগস্ট ২০১১

york১২ জুন শনিবাব ছিল পূণ্যতিথি, পূণ্যক্ষণ। কুহু নাচল পর পর ১০টি ভারত নাট্যম ও কুচিপুরি নাচ।


সর্বশেষ আপডেট শনিবার, ১৩ আগস্ট ২০১১ ০৬:২৫

প্যারিসে আনন্দ মেলা

শনিবার, ১৩ আগস্ট ২০১১

ওয়াসিম খান পলাশ, প্যারিস: সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত হলো আনন্দ মেলা। সামারের একটি দিন সবাই মিলেমিশে হৈ চৈ করে কাটিয়ে দেয়াই ছিল এই পিকনিকের উদ্দেশ্য । নগরীর লা কর্নভ ডিপার্টমেন্টাল পার্কে অনুষ্ঠিত

1281668829prabasher_

এই পিকনিকে সর্বস্ত্ররের প্রায় হাজার খানেক বাংলাদেশী অংশগ্রহন করেন। স্খানীয় সাহিত্যিক, রাজনীতিক,সংগঠক, চিত্র শিল্পী, মিডিয়া প্রতিনিধি,ব্যবসায়ী,কন্ঠ শিল্পীরা এই আনন্দ মেলায় অংশগ্রহন করেন। মেলার আয়োজক ছিলেন ফ্রান্সের সামাজিক ও সাস্কৃতিক সংগঠন আনন্দ। দিনব্যাপী আয়োজিত মেলায় অংশগ্রহন ছিল ফ্রি। আগত অথিতিরা বিনামুল্যে মধ্যান্ন ভোজ ও খেলাধুলায় অংশগ্রহন করেন। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার দেয়া হয়। প্রতিযোগীতায় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের দৌড়, চকলেট দৌড়, মেয়েদের বালিশ খেলা, বড়দের ছিল ফুটবল প্রতিযোগীতা। মেলায় অন্যতম আকর্ষন ছিল ফ্রান্স প্রবাসী প্রবীন চিত্র শিল্পী আব্দুল হামিদের একক চিত্র প্রদর্শনী। আসুন আমরা সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি এই শ্লোগান নিয়েই ছিল তার চিত্র প্রদর্শনী। এক সাক্ষাতকারে জনাব হামিদ তার এই শ্লোগান পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়ার আহবান জানান। মেলায় অংশ গ্রহন ফ্রি হলেও, অনেকেই ঘরে তৈরী হালকা খাবার,পাণীয় নিয়ে আসেন বিকেলের নাস্তায়। মেলায় আয়োজকরা একটি ষ্টল রাখেন আগত অতিথিদের জন্য। চা,কফি,ড্রিংস, ঝালমুড়ি ভাল সেবা দিয়েছে আগত সাবাইকে। মেলার সর্বশেষে ছিল রেফেল ড্র। আকর্ষনীয় পুরস্কারে ছিল নাট টিভি, আই ফোন, এস্পেরেটর, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।


সর্বশেষ আপডেট শনিবার, ১৩ আগস্ট ২০১১ ০৬:০২

রাষ্ট্রদুদ একরামুল কাদের কে টেক্সাস বাংলাদেশ কমুউনিটির উষ্ণ অভ্যর্থনা।

শনিবার, ১৩ আগস্ট ২০১১

(বাংলাদেশী ডটকম):যুক্তরাস্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মাননীয় জনাব আকরামুল কাদের ও বেগম কাদের মে ১৬ ও ১৭ তারিখে টেক্সাসের হিউস্টন সফরে আসেন। হিউস্টনে এটাই ছিল তার প্রথম সফর। হিউস্টনে অবতরনের পর তাকে উষ- সম্বর্ধনা জানান হিউস্টনের বাংলাদেশীরা। সেই সাথে তাকে দেয়া হয় হিউস্টনের মেয়র এ্যানিস পার্কারের পক্ষ থেকে একটি স্বাগতম চিঠি এবং উপহার।

1274483746DSC_9091

১৬ই মে তে অপরাহে রাস্ট্রদূত হিউস্টনের প্রথম এবং একমাত্র বাংলাদেশী কমিউনিটি সেন্টার - বাংলাদেশ-আমেরিকান সেন্টারটি পরিদর্শন করেন এবং সেখানে সম্মিলিত বাংলাদেশী এবং হিউস্টন শহরের প্রতিনিধি ও টেক্সাস অঙ্গ রাজ্যের বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত করেন। এখানে বাংলাদেশ এসোসিয়েশন হিউস্টনের পক্ষ থেকে চেয়ারমান জনাব আফজাল আহমেদ তাকে সম্মান সূচক এসোসিয়েশনের আজীবন সদস্যপদ হিসাবে সার্টিফিকেট ও সেই সাথে ১৯৭১ থেকে ২০১০ পর্যন্ত এসোসিয়েশনের অর্জন এবং কার্যক্রমের উপর তৈরী করা একটি মনোরম এ্যালবাম প্রদান করেন। সেন্টারের পরিচালক জনাব হাসান রহমান মাননীয় রাস্ট্রদূতকে সেন্টারের একটি প্রতীক চাবি প্রদান করেন।

12744837461DSC_9108

মাননীয় রাস্ট্রদূত তার ভাষণে বিদেশে বসবাসকারী বাংলাদেশীদের অকৃত্রিম দেশপ্রেম এবং বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলবার জন্য সক্রিয় সহযোগিতার প্রশংসা করেন। বিশ্ব জলবায়ু উষ্ণতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ যে ভয়াবহ পরিস্থিতির সম্মুক্ষীন হতে চলেছে সে সম্পর্কে তিনি বিশেষ দৃষ্টি আকর্ষন করেন। অন্যান্য এল,ডি,সি, দেশকে যে সুযোগ সুবিধা দেয়া হয়, বাংলাদেশের সাথে বৈরীতা না করে যেন একই সুযোগ দেয়া হয় এই মূল্যবান দাবীটি তিনি বেশ জোরের সাথে তুলে ধরেন এবং সব প্রবাসী বাংলাদেশীকে অনুরোধ করেন তারা যেন এই বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদ মাধ্যম অথবা লেখালেখীর মাধ্যমে তুলে ধরেন। 

তিনি এরপর বাংলাদেশ এসোসিয়েশনের নতুন করে নির্মিত ওয়েব সাইট (www.bangladesh-association.com) উদ্ধোধন করেন। অতপর তিনি সেন্টারে সদ্য নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন। সেখানে তিনি খালি পায়ে শহীদ মিনারের বেদীতে ফুল প্রদান করেন এবং ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেন্টারের এই চার একর জমি হিউস্টনের বাংলাদেশীরা নিজেদের টাকায় কিনে ফেলেছে এবং যার ভিত্তি প্রস্তর স্থাপনা করার জন্য মৌখিকভাবে রাজী হয়েছেন নোবেল বিজয়ী ডঃ মুহম্মদ ইউনুস। 
১৬ই মে সারাদিন বাংলাদেশ সেন্টারে দুতাবাসের কনসুলেট বিভাগ স্থানীয় ভাবে পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত বিষয়ে আগত জনতাকে দক্ষতার সাথে সাহায্য করেন এবং  মাননীয় রাস্ট্রদূত সেই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।  সেদিন সন্ধ্যায় একটি স্থানীয় রেস্টুরেন্টে হিউস্টনবাসী বাংলাদেশীদের আয়োজিত সম্বর্ধনা সভায় মাননীয় রাস্ট্রদূত প্রশ্নোত্তর পর্বে একতা ও সংঘবদ্ধভাবে কাজ করবার জন্য সকল বাংলাদেশীদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন যে  হিউস্টনবাসীদের আতিথেয়তায় তিনি মুগ্ধ এবং যারপরনাই সম্মানিতবোধ করেছেন। তিনি হিউস্টনের বাংলাদেশীদের উচ্ছসিত প্রশংসা করেন এবং ধৈর্য ধরে তাদের সব প্রশ্নের উত্তর দেন। তিনি বিদেশে বসবাসকারি বাংলাদেশীদের মধ্যে মতানৈক্য ও বিভাগের প্রবনতা লক্ষ্য করে দুঃখ প্রকাশ করেন। 
১৭ই মেতে জনাব আকরামুল কাদের ও বেগম কাদের হিউস্টনের বিশ্ববিখ্যাত নাসার জনসন স্পেস সেন্টার পরিদর্শন করেন। সে সময়ে তাদের অত্যন্ত সম্মানের সাথে বরন করে নেন জনসন স্পেস সেন্টারের  চীফ অব স্টাফ এবং বর্তমান ফ্লাইট ডিরেক্টর। কেন্দ্রে কর্মরত বাংলাদেশী কর্মীরা তাদের সাথে  মিলিত হন এবং কেন্দ্রটি পরিদর্শনকালে তাদের সহযোগী হন। কেন্দ্রটির পক্ষ থেকে  মাননীয় রাস্ট্রদূতকে একটি সৌজন্যমূলক উপহার দেওয়া হয়- যার মধ্যে উল্লেখ্য ছিল একটি বাংলাদেশের পতাকা, যেটি মহাশুন্যচারীদের সাথে মহাশুন্য বিচরণ করে এসেছে। হিউস্টনবাসী বাংলাদেশীরা মাননীয় রাস্ট্রদূতের এই মনোজ্ঞ সফরের জন্য তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এবং তারা আশা করে যে ভবিষ্যতেও তিনি আবার তাদের শহর সফর করবেন।
12745315012texas_bd_society

সর্বশেষ আপডেট শনিবার, ১৩ আগস্ট ২০১১ ০৬:২৭

অভূতপূর্ব এক আনন্দে ভাসছে বাংলাদেশী-আমেরিকানরা হেনসেন ক্লার্ককে সংবর্ধনা, বিজয় সমাবেশের প্রস্তুতি

শনিবার, ১৩ আগস্ট ২০১১

Hensen_Clarke_4_Nov-NYএনাঃ অভূতপূর্ব এক আনন্দের ঢেউ বইছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের মধ্যে। ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-রেস্টুরেন্ট, চলতি পথে বাস-  ট্রেন বাঙালির কংগ্রেস বিজয়ের গল্প। ডেমক্র্যাটদের নাজুক পরিস্থিতির ঢেউ প্রবাসী বাঙালিদের মধ্যে তেমন নাড়া দেয়নি হেনসেন ক্লার্কের কারণে। কংগ্রেস বিজয়ের সরকারি ফলাফল ঘোষণার পরই ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস-ফ্লোরিডা-ভার্জিনিয়া হয়ে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে কংগ্রেসম্যান হেনসেন হাসিম ক্লার্ক।কূটনীতিক, পেশাজীবী, শ্রমজীবী, গৃহিনী, ছাত্র-ছাত্রী সকলেই অভিবাদন জানাচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভূত হাসেম ক্লার্ককে। মিশিগানের ডেট্রয়েট, জর্জিয়ার আটলান্টা, নিউজার্সীর পেটারসন, নিউইয়র্কের ব্রঙ্কস, কুইন্স, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস প্রভৃতি স্থানে ৩ নভেম্বর অনানুষ্ঠানিক বেশ কয়েকটি সভা হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রথম বাঙালি হেনসেন ক্লার্ককে অভিবাদন জানিয়ে এবং আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হেনসেন ক্লার্ককে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, বার্তা সংস্থা এনার প্রেসিডেন্ট সাঈদ-উর-রব, ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, ডেপুটি কমান্ডার ডা. মাসুদুল হাসান ও শরাফ সরকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী শিতাংশু গুহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, উত্তর আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভানেত্রী বদরুন্নাহার খান মিতা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমেদ, সেক্রেটারী শফিকউদ্দিন সাহান, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, হাজী আবুল হাশেম, এনআরবি বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এলআরবি কন্সট্রাকশনের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল, আমেরিকা বাংলাদেশ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটির সেক্রেটারী কাজী আজম, যুক্তরাষ্ট্র যুবলীগের সেক্রেটারী মিসবাহ আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, নিউজার্সীস্থ ডেমক্র্যাট দেওয়ান বজলু, আমেরিকা বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, মিশিগান জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক প্রমুখ পৃথক পৃথকভাবে বার্তা সংস্থা এনার মাধ্যমে ইতিহাস সৃষ্টিকারী কংগ্রেসম্যান ক্লার্ককে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেছেন যে, তাঁর এই অভূতপূর্ব বিজয়ে তাঁর প্রতি সাধারণ জনগণের গভীর আস্থার বহিঃপ্রকাশ। ভবিষ্যত নীতি ও কর্মসূচী প্রণয়নে তাঁর অর্জিত অভিজ্ঞতা এবং দেশের প্রতি তাঁর ভালবাসার প্রতিফলন ঘটবে। তারা আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে তাঁর নির্বাচন আন্তর্জাতিক পরিমন্ডলে তাঁকে নেতৃত্ব প্রদানের সুযোগ করে দেবে, বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহের স্বার্থ সংরক্ষণে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা পোষণ করেন। ৩ জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যকাল শুরু হওয়ার পর নিউইয়র্ক এবং নিউজার্সীতে পৃথক দুটি অনুষ্ঠানে হেনসেন ক্লার্ককে সংবর্ধনার প্রস্তুতি চলছে। এছাড়া ডেট্রয়েট সিটিতেও বড় ধরনের একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে প্রেসিডেন্ট ক্লিনটন প্রশাসনের রাষ্ট্রদূত নিযুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের ২৩৪ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশী এবং প্রথম মুসলমান রাষ্ট্রদূত হন ড. ওসমান সিদ্দিক। ২ নভেম্বর মধ্যবর্তি নির্বাচনে কংগ্রেসম্যান হিসেবে জয়ী হবার মাধ্যমে কংগ্রেসের ২২২ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে ইতিহাস গড়লেন মৌলভীবাজার জেলার বিয়ানিবাজারের মোজাফফর আলী হাসেমের পুত্র হেনসেন ক্লার্ক। মার্কিন রাজনীতিকে বাঙালির উত্থানের এটাই প্রথম ঘটনা নয়। ১৯৯০ সালে মিশিগান স্টেট সিনেটে জয়ী হয়েও হেনসেন ক্লার্ক আরেকটি ইতিহাসের জন্ম দিয়েছিলেন। সরকারি ফলাফল অনুযায়ী ডেমক্র্যাট হেনসেন ক্লার্ক মোট ভোটের ৭৯% অর্থাৎ ১ লাখ ৫০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম রিপাবলিকান প্রার্থী জন হলার পেয়েছেন ১৯% অর্থাৎ ২৩৪৫২ ভোট। মিশিগান স্টেট সিনেটর হিসেবে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে ৩২ নম্বর ডিস্ট্রিক্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশী আমেরিকান ড. দেবাশীষ মৃধা। তিনি ৪২% ভোট তথা ৩২৬৯০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী খান রজারের কাছে। খান রজার পেয়েছেন ৪৩৫৭৪ ভোট।


সর্বশেষ আপডেট শনিবার, ১৩ আগস্ট ২০১১ ০৬:৩০

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 11:51 am BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2