আ.লীগকে ক্ষমতায় বসিয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা

রবিবার, ৩১ জুলাই ২০১১

Fokrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামরিক গোয়েন্দা সংস্থা বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে।
মির্জা ফখরুল গতকাল শনিবার রাজধানীর লালবাগের বালুর মাঠে এক সমাবেশে এ মন্তব্য করেন। তিনি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন।
গত শুক্রবার ময়মনসিংহে এক সমাবেশে সৈয়দ আশরাফ বলেছিলেন, ‘বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার ছিল সামরিক গোয়েন্দা বাহিনীর সরকার। তিন মাসের সময় নিয়ে তারা দুই বছর মানুষের ওপর নির্যাতন করেছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারে আর বিশ্বাসী নই। তাই তত্ত্বাবধায়ক নয়, বর্তমান সরকারের নিয়ন্ত্রণেই আগামী নির্বাচন হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল গতকাল বলেন, ‘যদি আপনার (আশরাফ) বক্তব্য সঠিক হয়, তাহলে ২০০৮ সালের নির্বাচনে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হননি। সামরিক গোয়েন্দা সংস্থাই আপনাদের ক্ষমতায় বসিয়েছে।’
সামরিক গোয়েন্দা সংস্থার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আশরাফের বক্তব্য যদি সঠিক না হয়, তবে বিবৃতি দিয়ে জানিয়ে দিন। আর যদি তা না করেন, তবে ধরে নেব এটা আপনাদেরই বক্তব্য।’
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার ও সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে লালবাগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চকবাজার, লালবাগ, হাজারীবাগ, কোতোয়ালি ও বংশাল থানা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রী জড়িত থাকলেও তাঁদের গ্রেপ্তার না করে পিন্টুকে রাজনৈতিক প্রতিহিংসাবশত গ্রেপ্তার করা হয়েছে।
চকবাজার থানা বিএনপির আহ্বায়ক আজিজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও রিজভী আহমেদ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, ঢাকা মহানগরের আহ্বায়ক আবদুস সালাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম, পিন্টুর স্ত্রী নাছিমা আক্তার প্রমুখ।
আশরাফকে ফিরোজ রশিদের ধন্যবাদ: এদিকে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ সামরিক গোয়েন্দা সংস্থা ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বক্তব্যের জন্য সৈয়দ আশরাফকে ধন্যবাদ জানান। গতকাল দলের এক জরুরি সভায় ফিরোজ রশিদ বলেন, আশরাফ সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেননা ’৯০-পরবর্তী কোনো তত্ত্বাবধায়ক সরকারই নিরপেক্ষ ছিল না।


সর্বশেষ আপডেট রবিবার, ৩১ জুলাই ২০১১ ০৭:১৭

Add comment


Security code
Refresh

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 11:51 am BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2