আওয়ামী লীগ ও যুবলীগের কাণ্ড শিবপুরে শিক্ষা অফিস ভাংচুর ঈশ্বরদীতে মাদরাসার জমি বিক্রি

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১১
songনরসিংদীর শিবপুর উপজেলা শিক্ষা অফিসে ভাংচুর করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পাবনার ঈশ্বরদীতে মাদরাসার জমি বেচার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুর থেকে নির্বাচিত সরকারি দলের এমপি জহিরুল হক ভূঞা মোহনের মোবাইল কল রিসিভ না করায় আওয়ামী লীগ ক্যাডারদের হাতে লাঞ্ছিত হয়েছেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় শিক্ষা অফিসের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা। মঙ্গলবার বিকালে শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
শিবপুর উপজেলার দুলালপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক তার বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণে জটিলতা নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রোখসানা আক্তারকে স্থানীয় এমপি জহিরুল হক মোহনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জন্য অনুরোধ করেন। এ সময় শিক্ষা কর্মকর্তা রোখসানা আক্তার ‘প্রয়োজন নেই’ বলে মোবাইল সেট রেখে দেন। এ ঘটনায় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে সরকারি দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিষয়টি জানালে তারা ক্ষিপ্ত হয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা আক্তারসহ কর্মচারীরা লাঞ্ছিত হন। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীর মিরকামারী আদর্শ দাখিল মাদরাসার ৬৫ শতাংশ জমি ভুয়া ও জাল স্বাক্ষরে অভিনব প্রতারণার মাধ্যমে বিক্রি করেছেন ছলিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ভূমিদস্যু আলম মোহাম্মদ। তিনি ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি। চলতি সপ্তাহে বিষয়টি জানাজানি হলে মাদরাসার অধ্যক্ষ আবদুল জলিল ও ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদিন বাদী হয়ে জমি উদ্ধার ও প্রতারকদের শাস্তির দাবিতে পাবনা কোর্টে তিনজনের নামে মামলা করেছেন। প্রতারণা ও জালিয়াতি মামলার আসামিরা হলেন শহরের দরিনারিচা এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে তৈয়ব আলী ও তার স্ত্রী হেলেনা খাতুন এবং সভাপতি আলম মোহাম্মাদ। মাদরাসার অধ্যক্ষ আবদুল জলিল জানান, স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতার সহায়তায় ২০১০-১১ দুই বছর মেয়াদে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন আলম মোহাম্মাদ। কিন্তু তিনি নিয়মবহির্ভূতভাবে ম্যানেজিং কমিটির অন্য সদস্যদের ভুয়া ও জাল স্বাক্ষর দিয়ে ঈশ্বরদী শহরের দরিনারিচা এলাকার তৈয়ব আলীর স্ত্রী হেলেনা খাতুনের কাছে গোপনে মাদরাসার ৬৫ শতাংশ জমি বিক্রি করে দেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আলম মোহাম্মদ বলেন, ‘আমি মাদরাসার জমি বিক্রি করেনি। জমির ক্রেতা হিসেবে যাদের নাম রয়েছে তারাই জালিয়াতি করে বিক্রেতা হিসেবে আমার নাম জড়িয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এ অভিযোগ অস্বীকার করে ক্রেতা হেলেনা খাতুন জানান, মাদরাসা কর্তৃপক্ষ জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে আলম মোহাম্মদ আমাদের কাছে তা বিক্রি করেছেন।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, বাউফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে সার বিতরণের প্রতিবাদ করায় এক মাদরাসা শিক্ষককে জুতাপেটা করেছে যুবলীগের এক নেতা। এ নিয়ে এলাকায় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তোলপাড় চলছে। জানা গেছে, দলীয় নেতাকর্মী ও কৃষিকাজে জড়িত নয় এমন লোকজনের মধ্যে কৃষকের বিনামূল্যের সার বিতরণের প্রতিবাদ করায় সোমবার সকাল ১০টায় উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা ছালেহিয়া দাখিল মাদরাসা এলাকায় একই এলাকার মাওলানা মু. হেলাল নামে এক শিক্ষককে প্রকাশ্যে ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খলিলুর রহমান জুতাপেটা করে। এ নিয়ে এলাকার কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে তোলপাড়। মাওলানা হেলাল দশমিনার মধ্য বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০

Add comment


Security code
Refresh

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 11:51 am BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2