সিনসিনাটি মাস্টার্স জিতলেন এন্ডি মারে ও শারাপোভা

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১১

sp_cincinatiযুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সিনসিনাটি মাস্টার্সে ছেলেদের এককে চমক দেখিয়েছেন ইংলিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। মৌসুমে ৫৯টি ম্যাচের মধ্যে ৫৭টি ম্যাচে জয় পাওয়া সার্ব টেনিস তারকা

নোভাক জোকোভিচকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সিনসিনাটি শিরোপা জিতলেন মারে। এর সঙ্গে মৌসুমে টানা ১৬টি ম্যাচে জয় পাওয়া জোকোভিচের জয়রথও টেনে ধরলেন তিনি। এটি মৌসুমে জোকোভিচের দ্বিতীয় পরাজয়। এর আগে তিনি ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ১৬টি গ্রান্ডস্লামজয়ী সুইচ তারকা রজার ফেদেরারের সঙ্গে হেরেছিলেন। আর মেয়েদের এককে জিতেছেন এবারের উইম্বলডনের ফাইনালিস্ট রুশ তারকা মারিয়া শারাপোভা। রোববার সিনসিনাটিতে ছেলেদের ফাইনালে দ্বিতীয় সেটের মাঝামাঝি সময় কাঁধের চোটের অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় আর খেলতে পারেননি সার্বিয়ার নোভাক জোকোভিচ। ফলে বাকি সেটগুলো না খেলেই শিরোপা জিতে যান নাম্বার চার টেনিস তারকা মারে। দুটি সেটের ফলাফল ছিল ৬-৪ ও ৩-০ (অসমাপ্ত)। মৌসুমের শেষ গ্রান্ডস্লাম ইউএস ওপেন শুরু হতে আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ ইনজুরি কাটিয়ে উঠতে পারবেন কিনা, এ নিয়ে সন্দেহ রয়েছে। তবে নাম্বার ওয়ান এ তারকার আত্মবিশ্বাস, ইউএস ওপেনের আগেই তিনি নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে তুলতে পারবেন। এদিকে কুইন্স ক্লাব টাইটেলের পর আরেকটি মাস্টার্স ওপেন শিরোপা জিততে পারায় দারুণ উত্ফুল্ল মারে। মেয়েদের এককে সার্ব তারকা জেলেনা জাঙ্কোভিচের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। প্রথম সেটে তিনি হারলেও শেষ পর্যন্ত ৪-৬, ৭-৬ (৬-৩) ও ৬-৩ সেটে জেতেন শারাপোভা। এবারের মৌসুমে এটি তার দ্বিতীয় মাস্টার্স ওপেন শিরোপা। এর আগে তিনি রোম মাস্টার্স জিতেছিলেন। ফাইনাল ম্যাচ জয়ের পর শারাপোভা বলেন, ‘এ মৌসুমটা আমার দারুণ যাচ্ছে। বাকি সময়টাও আমি এভাবেই পার করতে চাই।’ তার এ শিরোপা জয় ইউএস ওপেনে প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে করেন শারাপোভা।


সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০

Add comment


Security code
Refresh

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 11:51 am BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2