বিজ্ঞান ও প্রযুক্তি

 নতুন ল্যাপটপ বাজারে

বুধবার, ১৭ আগস্ট ২০১১

zedএসারের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। অ্যাস্পায়ার ৪৭৩৮জেড জি মডেলের এ কম্পিউটারে আছে ২ গিগাহার্টজ গতির পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর, ২গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ প্রভৃতি। এতে বিশেষ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। আরও আছে ১৪ ইঞ্চি এলইডি মনিটর। এক্সিকিউটিভ টেকনোলজিসের আনা এ ল্যাপটপের দাম ৩৫ হাজার ৮০০ টাকা।


সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০

যুক্তরাজ্যের গ্রামে যাচ্ছে ব্রডব্যান্ড

বুধবার, ১৭ আগস্ট ২০১১

brodbandইংল্যান্ড ও স্কটল্যান্ডের গ্রাম ও দুর্গম অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উন্নতির জন্য ৩৬ কোটি ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে।


সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০

আগুন ঠেকাতে নতুন প্রযুক্তি

বুধবার, ১৭ আগস্ট ২০১১

463যুক্তরাজ্যের গবেষকরা অগ্নিনির্বাপক কর্মীদের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বাড়ি বা অফিসে আগুন লাগলে তা কীভাবে দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা যাবে এবং আগুনের শিখা কতটা ছড়িয়ে পড়বে সে বিষয়ে আগেই পূর্বাভাস দেবে এই প্রযুক্তি।


সর্বশেষ আপডেট বুধবার, ১৭ আগস্ট ২০১১ ০৬:৩০

তথ্যের মৃত্যু নেই

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১

deathফেসবুক বা টুইটারের মতো সাইটগুলো হঠাৎই বন্ধ হয়ে গেলে এসব সাইটে দেয়া ব্যক্তিগত তথ্যের কি ঘটবে এমন প্রশ্ন অনেকের মনেই উঠতে পারে। সম্প্রতি বিশ্লেষকরা জানিয়েছেন, অনলাইনের  দেয়া কোনো তথ্যই চিরতরে নষ্ট হয়ে যায় না। কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে তা আবারো কাজে লাগানো হয়। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো সাইট বন্ধ হয়ে গেলে সে সাইটের তথ্য রিসাইকেল করা হয়। আর এই বিষয়টিই এখন অনলাইন প্রাইভেসির মান এবং এ বিষয়ের আইনকে কাঁচকলা দেখাচ্ছে।কার্নেগি মেলন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ আলেহান্দ্রো অ্যাকুয়িস্টি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কোনো কোম্পানির সাইট বন্ধ হয়ে গেলে সেখানে থাকা ব্যক্তিগত তথ্য কি করা হবে সে বিষয়টি কোম্পানির নিজস্ব নীতির ওপর নির্ভর করে।  তবে, এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের মতো কোনো আইন যুক্তরাষ্ট্রে নেই। এককথায়, ব্যক্তিগত তথ্যের ডেটাবেজ কি করা হবে সেটি সাইটের মালিকই ঠিক করেন। তিনি আবার কোনো প্রতিষ্ঠান খুলে সেখানে এটি কাজে লাগাতে পারেন।আলেসান্দ্রো অ্যাকুয়িস্টি আরো জানিয়েছেন, একবার যে তথ্য ইন্টারনেটে ছাড়া হয়, তা এককথায় অমর। এটি কেবল হাতবদল হয়ে এক রূপ থেকে আরেক রূপ নেবে।


সর্বশেষ আপডেট মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১ ১১:০৫

 ইন্টেল নিয়ে আসছে আল্ট্রাবুক পিসি

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১

ultrabook_pcএশিয়ার অন্যতম শীর্ষ প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন জানিয়েছে, কম্পিউটার নির্মাতা লেনেভো ও আসুসটেক খুব তাড়াতাড়িই ইন্টেলের একটি নতুন প্রযুক্তির নোটবুক পিসি বাজারজাত করতে যাচ্ছে। ‘আল্ট্রাবুক পিসি’ নামের এই নতুন নোটবুক এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে বাজারে আসবে। ইন্টেল আরও জানিয়েছে, এই নোটবুক পিসির দাম কোনো অবস্থাতেই ৯৯৯ ডলারের বেশি হবে না।


সর্বশেষ আপডেট মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১ ১১:০৭

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Thu, 23 Feb 2012 4:50 am BDT
Fog
20°C
High: 32°C
Low: 19°C
Sunrise  6:26 am
Sunset 5:58 pm
Humidity: 88 %
Visibility: 2 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 24 Feb 2012
Sunny
 
32°C / 20°C

ভিডিও লাইব্রেরি

h2