কম্পিউটার

 নতুন ল্যাপটপ বাজারে

বুধবার, ১৭ আগস্ট ২০১১

zedএসারের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। অ্যাস্পায়ার ৪৭৩৮জেড জি মডেলের এ কম্পিউটারে আছে ২ গিগাহার্টজ গতির পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর, ২গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ প্রভৃতি। এতে বিশেষ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। আরও আছে ১৪ ইঞ্চি এলইডি মনিটর। এক্সিকিউটিভ টেকনোলজিসের আনা এ ল্যাপটপের দাম ৩৫ হাজার ৮০০ টাকা।


সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০

 ইন্টেল নিয়ে আসছে আল্ট্রাবুক পিসি

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১

ultrabook_pcএশিয়ার অন্যতম শীর্ষ প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন জানিয়েছে, কম্পিউটার নির্মাতা লেনেভো ও আসুসটেক খুব তাড়াতাড়িই ইন্টেলের একটি নতুন প্রযুক্তির নোটবুক পিসি বাজারজাত করতে যাচ্ছে। ‘আল্ট্রাবুক পিসি’ নামের এই নতুন নোটবুক এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে বাজারে আসবে। ইন্টেল আরও জানিয়েছে, এই নোটবুক পিসির দাম কোনো অবস্থাতেই ৯৯৯ ডলারের বেশি হবে না।


সর্বশেষ আপডেট মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১১ ১১:০৭

কম্পিউটারে ফুটবে সত্যিকারের ফুল

মঙ্গলবার, ০২ আগস্ট ২০১১

com1607bসম্প্রতি ইসরায়েল-এর এক নকশাবিদ কম্পিউটারের এমন একটি নকশা তৈরি করছেন যাতে কম্পিউটারে গাছ জন্মাবে, তা বেড়ে উঠবে এবং তাতে ফুলও ফুটবে। পরিবেশবান্ধব কম্পিউটার তৈরিতে ‘সেকেন্ডারি গ্রোথ’ নামের অর্গানিক কম্পিউটার তৈরির ধারণা দিয়েছেন তিনি। খবর এমএসএনবিসি-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, অর্গানিক কম্পিউটার তৈরির ধারণা দেয়া এ গবেষকের নাম ওমর ডইচ।জানা গেছে, নতুন এ কম্পিউটারে মাটি এবং পানি ব্যবহার করে শীতলীকরণের কাজটি করা হবে। আর এ মাটি পানির সাহায্যেই জন্মানো যাবে লতাগুল্মও। হার্ডড্রাইভের অতিরিক্ত তাপও শোষণ করে নেবে প্রাকৃতিক এ উপাদানগুলো। আর পুরো কম্পিউটারটি গাছের টব হিসেবেও ব্যবহার করা যাবে।নকশাবিদ ওমর ডইচ জানিয়েছেন, সেকেন্ডারি গ্রোথ কম্পিউটারের সাহায্যে কম্পিউটারকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে। বাড়ি বা অফিসে কম্পিউটারেই গাছ জন্মানোর ফলে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে।জানা গেছে, সেকেন্ডারি গ্রোথ কম্পিউটার তৈরির কাজ এখনও নকশা পর্যায়েই রয়েছে।নকশাবিদ ওমর ডইচ আরো জানিয়েছেন, এতোদিন কম্পিউটারকে কেবল যন্ত্রাংশ হিসেবেই ব্যবহার করা হতো। এখন প্রকৃতি এবং যন্ত্রাংশের সমন্বয় ঘটতে যাচ্ছে যাতে আমাদের লাইফস্টাইলে ইতিবাচক পরিবর্তন আসবে।


সর্বশেষ আপডেট মঙ্গলবার, ০২ আগস্ট ২০১১ ০৬:৪৬

মাইক্রোসফট ভিস্তা

মঙ্গলবার, ২৬ জুলাই ২০১১
m_vista2007

৩০ জানুয়ারি ২০০৭-এ মাইক্রোসফট ভিস্তা বিশ্ববাজারে আসে। বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্টের সর্বাধুনিক পণ্য ছিলো এটি। পিসি অপারেটিং সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর জন্য এটি তৈরি করা হয়। কিন্তু যে লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হয়েছিলো সেটিতেই ছিলো সমস্যা। এর নিরাপত্তা দিকগুলো উইন্ডোজের আগের সংস্করণের চাইতে খুব একটা ভালো ছিল না। এতে পুরোনো কম্পিউটারে ব্যবহৃত এক্সপি অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সুযোগ ছিলো না। বিশ্লেষকরা মত দেন, এটি কম্পিউটারের গতিও কমিয়ে দেয়। ভিস্তা বাজারে ছাড়ার সময় প্রযুক্তি সাইটগুলো এর ইতিবাচক রিভিউ লিখে পাতা ভরে ফেলেছিলো। কিন্তু জনপ্রিয়তার বিচারে এটি কখনও ওপরে উঠে আসতে পারেনি। তাই প্রযুক্তিপণ্য হিসেবে ভিস্তাকেই গত একদশকের ‘লুজার’ তালিকায় প্রথম স্থান নিতে হয়েছে।


সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 12:21 pm BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
FALLING
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2