ইন্টারনেট এবং তথ্যভান্ডার সমৃদ্ধ রোবোআর্থ

রবিবার, ০৭ আগস্ট ২০১১

internateসম্প্রতি ইউরোপের গবেষকরা এমন একটি প্রকল্প হাতে নিয়েছেন যার মাধ্যমে রোবটে যোগ হবে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা এবং রোবট মস্তিষ্কে ভর্তি থাকবে উইকিপিডিয়ার মতো বিশাল তথ্যভাণ্ডারও। রোবটের মেমোরিতে নিত্যনতুন জমা হওয়া এসব তথ্য শেয়ার করা এবং আরো নতুন তথ্য জমা রাখার ব্যবস্থাও থাকবে। খবর বিবিসি অনলাইন-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা রোবটকে আরো ব্যবহারবান্ধব করতেই এই প্রকল্প হাতে নিয়েছেন। রোবটের জন্য তৈরি এই প্রকল্পটির নাম রোবোআর্থ। এর মাধ্যমেই  রোবটের ইন্টারনেট ব্যবস্থা এবং উইকিপিডিয়ায় নতুন আর্টিকেল দেখা এবং  শেখার বিষয়টি যোগ হবে এবং সেটি শেয়ার করার অপশনও থাকবে।সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর গবেষক ড. মার্কাস ওয়েবল জানিয়েছেন, ‘রোবটের উন্নয়ন করাই হলো  রবোআর্থ পরিকল্পনার মূল কারণ। এটি রোবটিক এনকোডে সাহায্য করবে এবং জ্ঞান শেয়ার এবং পুনরায় ব্যবহারযোগ্য করে তুলবে।ড. মার্কাস ওয়েবল আরো জানিয়েছেন, ‘বর্তমানে রোবটকে একটি নির্দিষ্ট কাজের প্রয়োজনেই তৈরি করা হয়। এক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড মানা হয় না। এই প্রকল্প রোবটকে একটি স্ট্যান্ডার্ড দেবে’।গবেষকরা জানিয়েছেন, এই প্রকল্পের ফলে রোবট আরো দ্রুত সার্ভিস দেবে এবং মানুষের প্রয়োজনে আরো বেশি জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে।


সর্বশেষ আপডেট রবিবার, ০৭ আগস্ট ২০১১ ০৯:৩৫

Add comment


Security code
Refresh

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 11:51 am BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2