কর্ণাটকের সাবেক মন্ত্রী গ্রেফতার বাসভবন থেকে ৩ কোটি রুপি ও ৩০ কেজি সোনা উদ্ধার

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০১১

P5_kornatoker-sabek-montri_copyভারতের কর্ণাটক রাজ্যের সাবেক পর্যটনমন্ত্রী এবং ধনকুবের খনি ব্যবসায়ী জনার্দন রেড্ডিকে খনি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই গতকাল গ্রেফতার করেছে।

কর্ণাটকের খনি কেলেঙ্কারিতে জনার্দন জড়িত আছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করার পর তাকে গ্রেফতার করা হয়। এ কেলেঙ্কারির কারণে ভারতের ৩৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ গচ্চা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের সীমান্তে অবস্থিত সাবেক এ মন্ত্রীর প্রাসাদোপম বাসভবনে তল্লাশি চালিয়ে সিবিআই নগদ তিন কোটি রুপি ও ৩০ কিলোগ্রাম সোনা উদ্ধার করেছে বলে জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি।
এছাড়া, সিবিআই কর্মকর্তারা রেড্ডির শ্যালক শ্রীনিবাস রেড্ডিকেও আটক করেছে। তিনি রেড্ডির মালিকানাধীন অনেকগুলোর কোম্পানির মধ্যে একটির নির্বাহী পরিচালক ছিলেন। ব্যাঙ্গালোরে শ্রীনিবাসের বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জনার্দন ও শ্রীনিবাস রেড্ডি উভয়কে হায়দ্রাবাদের সিবিআই সদর দফতরে আটক রাখা হয়েছে। সিবিআই এ দু’জনের বিরুদ্ধে ষড়যন্ত্র, জালিয়াতি, খনি ও বন আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে।


সর্বশেষ আপডেট মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৫:২২

Add comment


Security code
Refresh

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sun, 20 May 2012 12:21 pm BDT
Haze
34°C
High: 34°C
Low: 28°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 11.27 kmh
Humidity: 67 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
FALLING
 
Tommorow
 21 May 2012
Mostly Sunny
 
37°C / 28°C

ভিডিও লাইব্রেরি

h2